সংসদে বঞ্চিত উন্নয়নের বিষয়ে সিলেটের মন্ত্রী ও এমপিদের কথা বলতে হবে: অধ্যাপক এম শফিকুর রহমান

সংসদে বঞ্চিত উন্নয়নের বিষয়ে সিলেটের মন্ত্রী ও এমপিদের কথা বলতে হবে: অধ্যাপক এম শফিকুর রহমান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে বঞ্চিত সিলেটবাসীর উন্নয়নের বিষয়ে সিলেটের মন্ত্রী ও এমপিদের কথা বলতে হবে। তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। বিদ্যুতের জন্য সিলেটবাসি দুর্ভোগ পোহাচ্ছে। ব্যবসা-বাণিজ্য এমনকি আবাসিক এলাকা গুলোতে বিদ্যুতের জন্য মানুষ হাহাকার করছে। তিনি আরো বলেন শাহাজিবাজার ও কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রতে গ্যাস টারবাইানের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা জোরদার করে সিলেটবাসীর অভাব পূরণ করতে হবে। বিদ্যুৎ মিটার থেকে ভ্যাট নেওয়া বন্ধ এবং ইউনিটের মুল্য কমাতে হতে।‎

‎ সোমবার ( ২৪ আগস্ট) বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন ওসমানী বিমানবন্দরের চলমান প্রকল্পের কাজ দ্রুত সমাপ্ত করতে হবে এবং বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে। ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনের কাজ দ্রুত শেষ করতে হবে। সিলেট আখাউড়া ডুয়েল গেজ ডাবল লাইন বাস্তবায়ন করতে হবে, সিলেটের সরকারি স্বায়ত্তশাসিত অফিস আদালতে স্থানীয় সিলেটিদের শতভাগ চাকুরী নিশ্চিত করতে হবে।

‎সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট বিভাগ গণদাবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, পরিষদের সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিন, যুগ্ম, সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার।

‎সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিঠুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পরিষদের নেতা ডা. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ সেলু, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও গণদাবি পরিষদের কেন্দ্রীয় সদস্য গুলজার আহমদ, টুকের বাজার রশিদিয়া দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওসমান গনি, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এসানুল হক তাহের, সিলেট ফাউন্ডেশনের সভাপতি মইনুল ইসলাম আশরাফী, সিলেট- সুনামগঞ্জ, মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক তারেক আল মইন, কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক রহমান ফারুক, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্যএম উস্তার আলী, শ্যামল চৌধুরী, কয়েস আহমদ সাগর, রশিদুজ্জামান খান, পানুর রহমান পানু, মানবাধিকার তথ্য ও পর্যবেক্ষণ সোসাইটির সিলেট মহানগর সভাপতি মুক্তার আহমদ তালুকদার, বিয়ানীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি ফয়জুল হক শিমুল, গণদাবি পরিষদ কেন্দ্রীয় সদস্য ও শ্রমিক পরিবহন নেতা শফিক আহমদ, সদস্য হাবিবুর রহমান খান ও কামাল মিয়া প্রমুখ।

‎সভারর শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. ইয়ামিন।

 

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০