সিলেটে ‘চিলেকোঠা’ বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন

সিলেটে ‘চিলেকোঠা’ মাসিক সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ সংখ্যাটি রোটারিয়ান নেছার আহমদ জামালের প্রতি নিবেদন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লে. কর্নেল (অব.) প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর। তিনি ‘চিলেকোঠা’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

প্রধান অতিথির বক্তব্যে পিডিজি লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর বলেন, সাহিত্য মানুষের চিন্তা, মনন ও মূল্যবোধকে সমৃদ্ধ করে। একটি সাহিত্য পত্রিকা শুধু কবিতা, গল্প বা প্রবন্ধ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের চিন্তা, সংস্কৃতি ও সময়ের নানা গুরুত্বপূর্ণ বিষয়কে ধারণ করে। তিনি ‘চিলেকোঠা’র বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সৃজনশীল সাহিত্যচর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমের বিকাশ ঘটানো সম্ভব।

বিশেষ সংখ্যাটি রোটারিয়ান নেছার আহমদ জামালের প্রতি নিবেদন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মানুষের কল্যাণে নিবেদিত ব্যক্তিদের জীবন ও কর্মকে সাহিত্যচর্চার মাধ্যমে স্মরণ করা একটি মহৎ উদ্যোগ। এ ধরনের প্রকাশনা ব্যক্তি ও সমাজের ইতিবাচক কর্মকাণ্ডকে সংরক্ষণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য একটি সমাজের চিন্তা ও সংস্কৃতির দর্পণ। ‘চিলেকোঠা’র মতো সাহিত্য পত্রিকা নিয়মিত প্রকাশের মাধ্যমে সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে পারে। বিশেষ করে নবীন লেখকদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‘চিলেকোঠা’ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ সংখ্যাটিতে কবিতা, গল্প, প্রবন্ধ, স্মৃতিচারণসহ বিভিন্ন সাহিত্যধর্মী লেখা স্থান পেয়েছে। পত্রিকাটি সাহিত্যপ্রেমী পাঠকদের কাছে একটি মানসম্মত প্রকাশনা হিসেবে তুলে ধরাই তাঁদের লক্ষ্য।

মোড়ক উন্মোচন শেষে অতিথিরা ‘চিলেকোঠা’র বিশেষ সংখ্যার সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রোটারিয়ান, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০