জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমির প্রবাসী সংবর্ধনা

দক্ষিণ সুরমা প্রতিনিধি ঃ
দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের দক্ষিণ বলদী জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমির উদ্যোগে ২৮ আগষ্ট শুক্রবার বাদ জুমুআ প্রবাসী সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয় ।
একাডেমির সিনিয়র সহ-সভাপতি মিছবাহ উদ্দীন মোহনের সভাপতিত্বে ও প্রধান পরিচালক মাওলানা জাহিদ আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমির সম্মানিত উপদেষ্টা, ইউকে প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ,কমিউনিটি ব্যক্তিত্ব
হাজ্বী মবশ্বির আলী ।
এসময় সংবর্ধিত অতিথি একাডেমির শিক্ষা কার্যক্রমসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন,নগদ অর্থ প্রদান করেন এবং সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- একাডেমির সহ-সভাপতি জনাব আসাদ মিয়া,কার্যকরী কমিটির সদস্য, জিয়া মঞ্চ সিলেট জেলার আহবায়ক মোঃ সাহেব আহমদ, সদস্য মোঃ লিটন মিয়া, সদস্য সাংবাদিক শরীফ আহমদ, সদস্য মাসুদ রানা,বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওয়ারিস আলী,একাডেমির শিক্ষাসচিব হাফিজ সুহাইল আহমদ, সিনিয়র শিক্ষক মাওলানা রুম্মানুল হক,মুরব্বি তুরন মিয়া, সুবেল আহমদ সহ প্রমুখ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০