দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বঙ্গবীর রোডের লাউয়াই শাপলা গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট নগরীর দক্ষিণ সুরমায় হবিগঞ্জ বাসের বেপরোয়া গতিতে বঙবীর রোড এলাকায় সিএনজি অটোরিকশা সিএনজি সিলেট -থ ১২ ৮৫ ২৭ ও হবিগঞ্জ এক্সপ্রেসের বাস ঢাকা মেট্রো ব – ১১ ০৫ ৩৩ এবং মোটরসাইকেল সিলেট মেট্রো ল – ১২- ৩৫ ৩৪ এর সাথে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় মোটরসাইকেল আরোহী সহ ৫ জন আহত হন।

স্থানীয়রা মিলে দ্রুত আহত দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই সময় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি (সিএনজিচালিত অটোরিকশা ও একটি হবিগঞ্জ এক্সপ্রেসের বাস এবং মোটরসাইকেল উদ্ধার করে । এই ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে



