সিলেটে বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি, সতর্কসীমায় ফেঞ্চুগঞ্জ

সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। এরই মধ্যে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

আজ শনিবার সকাল ৯টায় প্রকাশিত এফএফডব্লিউসির বন্যা পরিস্থিতির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি বাড়তে পারে।

ফেঞ্চুগঞ্জ পয়েন্টে আজ সকাল ৯টায় কুশিয়ারা নদীর পানি ছিল ৯ দশমিক ১১ মিটার। এই পয়েন্টে বিপৎসীমা ৯ দশমিক ৪৫ মিটার। অর্থাৎ বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এখানে পানি বেড়েছে ৯ সেন্টিমিটার।

সুরমা নদীর কানাইঘাট পয়েন্টেও পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে পানি বেড়েছে ৩৭ সেন্টিমিটার। আজ সকাল ৯টায় কানাইঘাটে পানি ছিল ১০ দশমিক ৯৯ মিটার। এই পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ মিটার।

সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়েছে। আজ সকাল ৯টায় এখানে পানি ছিল ৮ দশমিক ৪৫ মিটার। বিপৎসীমা ১০ দশমিক ৮০ মিটার।

কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৫২ সেন্টিমিটার। শেওলা পয়েন্টে ৩৭ সেন্টিমিটার এবং মার্কুলী পয়েন্টে ২৬ সেন্টিমিটার পানি বেড়েছে।

এফএফডব্লিউসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী তিন দিন সিলেটসহ কয়েকটি বিভাগ ও তৎসংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে সুরমা-কুশিয়ারার পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তবে আজ সকাল ৯টার তথ্য অনুযায়ী, দেশের সব প্রধান নদীই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট পয়েন্টসহ সুরমা-কুশিয়ারা নদীর উল্লেখিত পয়েন্টগুলোতেও পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩