শিক্ষাবিদ ও লেখক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ সংস্কৃতির প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ
শিক্ষাবিদ ও লেখক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ ভাইয়ের সাথে এক প্রাণবন্ত দুপুর এবং নতুন কাজের সূচনা!
সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত শ্রদ্ধেয় এবং নন্দিত ব্যক্তিত্ব—বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ। শিক্ষা, সাহিত্য, রাজনীতি ও সংস্কৃতির প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ। তরুণ থেকে বৃদ্ধ, সবার সাথে মিলেমিশে কাজ করার এক অসাধারণ গুণ রয়েছে তাঁর মাঝে। লেখালেখি যার একই সাথে পেশা এবং নেশা।
সময়-সুযোগ পেলেই তিনি ছুটে আসেন আমাদের সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘পাণ্ডুলিপি প্রকাশন’-এর কার্যালয়ে। আজ দুপুরবেলায় হঠাৎ কল দিয়ে জানালেন, “এই মুহূর্তে নতুন একটা কাজ করতে চাই।”
ব্যস, যেমন কথা তেমন কাজ! আজ অফিসে বসার পর দীর্ঘ সময় ধরে আমাদের বেশ কয়েকটি পাণ্ডুলিপি নিয়ে তাঁর সাথে দারুণ এক প্রাণবন্ত আলাপচারিতা হলো। অত্যন্ত আনন্দের সাথে আমাদের নতুন দুটো কাজের চমৎকার সূচনাও হয়ে গেল আজ।
আলাপচারিতা শেষে শ্রদ্ধেয় আলী আহমদ ভাইয়ের হাতে উপহার হিসেবে তুলে দিলাম সাম্প্রতিক সময়ে প্রকাশিত যুক্তরাষ্ট্র প্রবাসী এবং সিলেট লেখিকা সংঘের সাবেক সভানেত্রী কবি সালমা বখত চৌধুরীর দুর্দান্ত এক কাব্যগ্রন্থ ‘মৃত্তিকা থেকে মহাকাশ’। চমৎকার এই বইটি উপহার পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও আপ্লুত হলেন।
গুণী এই ব্যক্তিত্ব, আমাদের পরম শ্রদ্ধাভাজন লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ ভাইয়ের সার্বিক সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করি। পাণ্ডুলিপি প্রকাশনের সাথে তাঁর এই আত্মিক ও সৃজনশীল বন্ধন অটুট থাকুক।
——————–
বায়েজীদ মাহমুদ ফয়সল
প্রকাশক : পাণ্ডুলিপি প্রকাশন, সিলেট।
মুঠোফোন: +৮৮ ০১৭১২৮৬৮৩২৯



