
কুলাউড়ায় নিজের পালিত গরুর শিংয়ের আঘাতে কালাম মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, ১০ মে রোববার বিকেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামের কৃষক কালাম মিয়া প্রতিদিনের মতো গরু চরাতে রোববার সকালে বাড়ির পাশের আকাশমনি গাছের একটি বাগানে যান।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বিধান দত্ত আমার দেশকে জানান, নিজের পালিত গরুর শিংয়ের আঘাতে কৃষক কালাম মিয়ার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মুল্ল্যা আমার দেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।