লসএঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া থেকে সাংবাদিক গোলাম সাদত জুয়েল
কেপিসি গ্রুপের চেয়ারম্যান জনাব কালিপদ রায় এর সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী বৈঠকে বাংলাদেশে বিনিয়োগসহ কেপিসি গ্রুপের যে কোনো প্রজেক্টে সহায়তায় প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় সর্বাত্মক সহযোগীতা করবে বলে আশ্বাস দিয়েছেন।
আরিফুল হক চৌধুরী লসএঞ্জেলেসে অবস্থানকালে একাধিক বার কালী প্রদীপের সঙ্গে বৈঠক করেন৷ শনিবার ফোবানার একটি বিশেষ সেমিনারের ফাঁকে কালী প্রদীপ ও আরিফুল হক বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে খোলামেলা কথা বলেন।
কালী প্রদীপ সাংবাদিক জুয়েলকে জানান যে গতকাল (শনিবার) আরিফুল হক চোধুরীর তড়িৎ হস্তক্ষেপে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টীম কালী প্রদীপের প্রস্তাবিত হাসপাতালের জায়গা পরিদর্শন করেছেন।
মন্ত্রী আরিফুল বলেছেন, যদি কালী প্রদীপ বাংলাদেশে আসেন ১৫ দিনের মধ্যে উনার সব ধরনের কাজ সম্পন্ন করে দেওয়া হবে।



