যুক্তরাষ্ট্র ও ইরানের কঠোর অবস্থানের মধ্যেও দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে। আলোচনার তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে সকল প্রস্ততি চলছে। খবর আল-জাজিরা

আলোচনার জন্য রাজধানীর অন্তত দুটি বড় হোটেলকে আগাম সতর্ক করে অতিথিদের সরিয়ে নিতে বলা হয়েছে। এর মধ্যে আগের দফার বৈঠকের ভেন্যু সেরেনা হোটেলও রয়েছে। একই সঙ্গে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।

এ ছাড়া দুটি মার্কিন সি-১৭ গ্লোবমাস্টার বিমান অবতরণের পর বিমানবন্দর থেকে রেড জোন সড়ক পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় রাজধানীতে ভারী যানবাহন ও গণপরিবহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে। সব মিলিয়ে শুক্রবারের আগেই ইসলামাবাদে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত মিলেছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে জোর প্রস্তুতি চলছে।

নিরাপত্তা নিশ্চিতে প্রায় ২০ হাজার সদস্যের বিশাল বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে পাকিস্তান। এতে পাঞ্জাব পুলিশের সদস্যদের পাশাপাশি আধাসামরিক বাহিনী রেঞ্জার্স, ইসলামাবাদ পুলিশ ও সেনাবাহিনী থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *