২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাল দিল ছাত্রদল

বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে নিজ বাসায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি শামীম আহমদের হামলায় বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুল আহত হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের টিএনটি রোডে এ ঘটনা ঘটে। হামলার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে দায়ী করেছেন ছাত্রদল নেতারা। আহত আবদুল মজিদ বকুলকে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ পৌর শহরে উপজেলা ও পৌর ছাত্রদল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপি নেতা বশির আহমদ, শামছুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন প্রমুখ। এসময় মিছিলে বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায়, আগামী ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে গ্রেপ্তারের আল্টিমেটাল দেয় ছাত্রদল। অন্যতায় ছাত্রদল কঠোর কমৃসূচি ঘোষনা দিতে বাধ্য হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলার সহসভাপতি শামীম আহমদ তার নিজ ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বিরূপ স্ট্যাটাস দেন। এসব পোস্টের কমেন্টে পাল্টা জবাব দিয়েছেন আবদুল মজিদ বকুল। এর জেরে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বকুলের বাসায় গিয়ে তার ওপর হামলা করা হয়।

বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীমের ফেসবুক পোস্টে কমেন্ট করায়, সে আমাদের ছাত্রদলের পৌর যুগ্ম সাধারণ সম্পাদক বকুলের বাসায় গিয়ে তার ওপর হামলা করেছে। খবর পেয়ে আশপাশে থাকা নেতাকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এঘটনায় আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাননি বলে তিনি জানান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫