দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব তৌছিফ আহমেদ সাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিআইজি মোহাম্মদ মুসলিমকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশ এবং ডিআইজি সিদ্দিকী তাজুলুর রহমানকে এসবি, ঢাকায় বদলি করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি), বিপিএ, সারদা, রাজশাহীতে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ডিআইজি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তর, ঢাকায়, ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি হিসেবে বিশেষ শাখা, ঢাকায় এবং অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশ, ঢাকায় পদায়ন করা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭