নেপাল ট্রাজেডি : দুর্গতদের পাশে সিলেট জমিয়তের দুই নেতা

নেপাল ট্রাজেডি : দুর্গতদের পাশে সিলেট জমিয়তের দুই নেতা

নেপালের ত্রিশুলীতে সংঘটিত সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত দুর্গম এলাকার মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের দুই ধর্মীয় ও সামাজিক সংগঠক। মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’-র বাংলাদেশ প্রতিনিধি ও জমিয়ত নেতা মাওলানা রায়হান উদ্দিন এবং ছাত্র জমিয়ত নেতা হাফিজ জামিল আহমদ পাঁচ দিনের সফরে নেপাল পৌঁছেছেন।

১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাঁরা কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নেপাল জমিয়তের সহ-সভাপতি মাওলানা শফিকুর রহমান কাসিমীসহ অন্যান্য নেতারা তাঁদের অভ্যর্থনা জানান।

সফরের প্রথম দিন বাদ মাগরিব কাঠমান্ডুস্থ জমিয়ত কমপ্লেক্সে নেপাল জমিয়তের সভাপতি ও নেপালের সংসদ সদস্য মাওলানা খালিদ সিদ্দিকী এবং মহাসচিব মুফতি শামীম কাসিমীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নেপাল জমিয়তের সার্বিক তত্ত্বাবধানে ও ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে অতি সম্প্রতি বন্যাবিধ্বস্ত ত্রিশুলীর বেশ কয়েকটি দুর্গম এলাকায় দেড় শতাধিক অসহায়, দুস্থ ও গৃহহীন পরিবারের মাঝে সরাসরি নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি জীর্ণশীর্ণ মসজিদ, একটি অস্থায়ী মাদ্রাসা এবং একটি বৈকালিক মক্তব পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

চলমান এই মানবিক সফরে নেপালের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কল্যাণে দীর্ঘমেয়াদী কিছু স্থায়ী উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ প্রতিনিধিদল। এর আওতায় পর্যায়ক্রমে একাধিক স্থায়ী ও অস্থায়ী মসজিদ নির্মাণ, মক্তব ও দাওয়াহ সেন্টারের জন্য জমি ক্রয় এবং শিক্ষার্থীদের মাঝে বই-পুস্তক বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এসব স্থায়ী উন্নয়ন প্রকল্প ও মানবিক সহায়তা রূপায়ণে নেপালের সাবেক কৃষিমন্ত্রী ইকবাল আহমদ শাহ এবং নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের উপ-রাষ্ট্রদূত ড. মোস্তফা আহমদের সঙ্গে প্রতিনিধি দলটি পৃথক মতবিনিময় ও পরামর্শ গ্রহণ করেছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০