যুক্তরাজ্যে মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলের পরিচিতি সভা

যুক্তরাজ্যে মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলের পরিচিতি সভা

যুক্তরাজ্যে আসন্ন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলের পরিচিতি সভা মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি আব্দুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক চেয়ারপার্সন আব্দুল হামিদ শিকদার, শাহ আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মতছির খান, সাবেক ভাইস-চেয়ারপার্সন ইমরান খান, শেখ তাহির উল্লাহ সাবেক জেনারেল সেক্রেটারি মো. ইউসুফ ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুস শহীদ। সভায় প্যানেলের প্রার্থীদের পরিচয় করে দেন ট্রাস্টের সাবেক চেয়ারপার্সন এ কে এম সেলিম। প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রার্থীরা বিশ্বনাথ উপজেলায় শিক্ষার আলো ঘরে ঘরে পৌছে দিতে এবং যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বিশ্বনাথবাসীর মধ্যে একতা সেতুবন্ধন আরো সুদৃড় করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলের মেনুফেষ্ট উপস্থাপন করেন চেয়ারপার্সন পদপ্রার্থী মোহাম্মদ মিছবাহ উদ্দিন ও জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী মোহাব্বত শেখ এবং ভাইস-চেয়ারপার্সন পদপ্রার্থী আখলাকুর রহমানের পরিচালনায় পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টি মোহাম্মদ আলী মজনু, সারব আলী, ভাইস-চেয়ারপার্সন পদপ্রার্থী আজম খান, জয়েন্ট সেক্রেটারি পদপ্রার্থী আব্দুর রহিম রঞ্জু, শাহ নূরুল আলম নাহিন, এসিসট্যান্ট পদপ্রার্থী আবুল হোসেন মামুন, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি পদপ্রার্থী মোহাম্মদ দৌলত হোসেন, কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী আব্দুর রব, ইসি মেম্বার পদপ্রার্থী শামিম আহমদ, আব্দুল বাছিত রফি, আমিনুর রহমান, রুহেল মিয়া, মুহিত মিয়া, মোহাম্মদ কামরুজামান, আব্দুল মুহিতসহ ট্রাস্টের নবীন-প্রবীণ অনেক ট্রাস্টিবৃন্দ।

সভায় মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ট্রাস্টি ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাধারণ ট্রাস্টিরা তাদের বক্তব্যে মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০