মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লসনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সম্মুখে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান যাত্রীবাহী বাসের সাথে সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনা কবলিত সিএনজির ভিতর থেকে তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা স্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাস আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।



