দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না বলে : ডা. শফিকুর রহমান

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না বলে : ডা. শফিকুর রহমান

স্বাধীন-সার্বভৌম একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না বলেও সমালোচনা করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন পেছানো হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ায় ইতোমধ্যে দ্রব্যমূল্য ও পরিবহন খাতে এর প্রভাব পড়েছে বলেও মন্তব্য করে বলেন, জ্বালানি বিষয়ে জামায়াতের বিশেষজ্ঞ দলের দেওয়া পরামর্শ নিতে রাজি হয়নি সরকার। বিদ্যুৎ খাত নিয়েও জামায়াতের দেওয়া পরিকল্পনা সরকার গ্রহণ করেনি।

জামায়াত কর্মসূচি দিলেও আগুন বা ভাঙচুরের মতো কর্মকাণ্ড করছে না দাবি করে তিনি বলেন, সরকারকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১