সাস্ট বিজনেস ক্লাবের উদ্যোগে আমেরিকান দুতাবাসের কর্মশালা অনুষ্ঠিত

সাস্ট বিজনেস ক্লাবের উদ্যোগে আমেরিকান দুতাবাসের কর্মশালা অনুষ্ঠিত

সাস্ট বিজনেস ক্লাবের উদ্যোগে মার্কিন দূতাবাসের উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রামবিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাস্ট বিজনেস ক্লাবের উদ্যোগ

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাস্ট বিজনেস ক্লাবের উদ্যোগে ‘ই’ বিল্ডিংয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

 

সেমিনারে মূল আলোচক ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর গুলশান জারীন আলম। তিনি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া, এফ-১ শিক্ষার্থী ভিসা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

 

অনুষ্ঠানে আমেরিকান স্পেসের কো-অর্ডিনেটর শাহিনা সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি আমেরিকান স্পেস থেকে পাওয়া বিভিন্ন সুযোগ ও শিক্ষা-সম্পদের বিষয়ে তুলে ধরেন। আমেরিকান কর্নার সিলেটের কো-অর্ডিনেটর ফাবিহা তাসনিম উচ্চশিক্ষার প্রস্তুতির ক্ষেত্রে তথ্য ও প্রাতিষ্ঠানিক সহায়তার জন্য শিক্ষার্থীদের আমেরিকান কর্নার পরিদর্শনের আহ্বান জানান।

 

সেমিনারে সাস্ট বিজনেস ক্লাবের দুই উপদেষ্টাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজনে সাস্ট বিজনেস ক্লাব, আমেরিকান কর্নার সিলেট ও মার্কিন দূতাবাসের মধ্যে সমন্বয় করেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম। এ সময় ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।

 

দুই উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে তাদের পিএইচডি যাত্রা ও একাডেমিক অভিজ্ঞতা শেয়ার করেন। তারা উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে বিভিন্ন স্কলারশিপ, ফান্ডিং ও আবেদন ফি মওকুফের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

 

সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মার্কিন দূতাবাস ও এডুকেশন আউটরিচ প্রোগ্রামের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। এ সময় উচ্চশিক্ষার জন্য সময়মতো প্রস্তুতি, যথাযথ গবেষণা ও নির্ভরযোগ্য পরামর্শ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

 

সাস্ট বিজনেস ক্লাবের সভাপতি মো. তাসনিমুল হকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। তিনি শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়ার জন্য মার্কিন দূতাবাস ও আমেরিকান কর্নার সিলেটের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১