ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা। নেতানিয়াহু পোডিয়ামে দাঁড়ানোর আগেই অনেক প্রতিনিধি কক্ষ ত্যাগ করেন। বক্তব্য শুরুর পরও অনেকে বেরিয়ে যেতে থাকেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বক্তব্য দিতে দাঁড়ানোর আগেই সাধারণ পরিষদের অধিবেশন কক্ষ ফাঁকা হতে শুরু করে। এ সময় ইসরায়েলের সমর্থক কিছু প্রতিনিধি ও কূটনীতিক কক্ষে অবস্থান করছিলেন। তবে তাদের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম।
বিবিসির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু বক্তব্য শুরু করলে ইসরায়েলি প্রতিনিধিরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান। এ সময় তাদের সামনে দিয়েই বিভিন্ন দেশের প্রতিনিধিদের কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা যায়।
সূত্র: বিবিসি



