ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ মোঃ এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২টায় এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে ৬৫২টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ মোট ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

যেভাবে জানা যাবে ফল

এতে আরো বলা হয়েছে, ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://result.nu.ac.bd এই লিংকে পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১