সিলেট প্রেসক্লাবে সাংবাদিকের সদস্যপদ পেলেন  ৯ জন

সাংবাদিকতায় শতবর্ষের স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবে নতুন করে চার সাংবাদিককে সাধারণ সদস্য এবং পাঁচজনকে সহযোগী সদস্য পদ প্রদান করা হয়েছে।

গত (২৩ সেপ্টেম্বর) সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি অনুসারে, এবার সাধারণ সদস্য হয়েছেন ডিবিসি নিউজের তাওহীদুর রহমান শাহ্, দৈনিক শুভ প্রতিদিনের মাহমুদ পারভেজ খান, দৈনিক সিলেট মিররের জেনারুল ইসলাম ও চ্যানেল ওয়ান সিলেটের এম এ কাইয়ূম।

সহযোগী সদস্য হয়েছেন দৈনিক সিলেট ডটকমের মুহিত চৌধুরী, দি ডিপ্লোমেট টাইমসের রুহুল ফারুক, বার্তাবাজার ডটকমের সাইফুল ইসলাম নজরুল, দৈনিক সুরমা মেইলের আফজল আহমদ ও দৈনিক সিলেট বাণীর এম এ ওয়াহিদ চৌধুরী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, সিলেট প্রেসক্লাবের বাছাই কমিটির (স্ক্রুটিনি) সভার সিদ্ধান্ত অনুযায়ী (ফি প্রদান সাপেক্ষে) তাঁদের সদস্যপদ প্রদান করা হল। এতে আরও বলা হয় গত ২৩ আগস্ট ২০২৬ থেকে তাদের সদস্যপদ কার্যকর হবে।

প্রসঙ্গত, এবারই প্রথম সিলেট প্রেসক্লাবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সদস্য পদ প্রদান করা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১