ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৮৬০

দেশে গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সময়ের মধ্যে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৬ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা ও রাজশাহী বিভাগের দুজন করে এবং বরিশাল ও সিলেট বিভাগের একজন করে মোট ৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে খুলনা বিভাগে ৩৭৬, ঢাকা বিভাগে ৩৪৭, চট্টগ্রামে ২১৬, ঢাকা উত্তর সিটিতে ২১২, বরিশাল বিভাগে ২০০, রাজশাহী বিভাগের ১৭৬, ঢাকা দক্ষিণে ১৭১, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ এবং সিলেটে জন রয়েছেন।েন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫