নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে স্বশরীরে উপস্থিত হয়ে কনস্যুলার সেবা নিতে ফি পরিশোধের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। ১ অক্টোবর ২০২৬ থেকে সরাসরি সেবা গ্রহণের ক্ষেত্রে মানি অর্ডার, ব্যাংক সার্টিফায়েড চেক ও নগদ অর্থ গ্রহণ করা হচ্ছে না। এখন থেকে শুধু বৈধ ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

 

গত ৩০ সেপ্টেম্বর কনস্যুলেট জেনারেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নতুন নিয়ম পাসপোর্ট, ভিসা, নাগরিকত্ব, জন্মনিবন্ধন ও নথি সত্যায়নসহ সব ধরনের সরাসরি কনস্যুলার সেবার ক্ষেত্রে প্রযোজ্য। তাই সেবা নিতে আসা প্রবাসীদের সঙ্গে বৈধ ও সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ড রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

 

তবে ডাকযোগে পাঠানো আবেদনের ক্ষেত্রে এ পরিবর্তন প্রযোজ্য নয়। এসব আবেদনে আগের নিয়মে মানি অর্ডার বা ব্যাংক সার্টিফায়েড চেকের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

 

প্রবাসীদের জন্য সেবা আরও দক্ষ ও আধুনিক করতে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫