দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার’র ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আগামী শনিবার সকাল সাড়ে ১০ নগরীর ভার্থখলাস্থ খান মঞ্জিলে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং সকাল ১১টায় পরিষদের কার্যালয় বাসিয়া প্রকাশনীতে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভা শেষে উপস্থিত নতুন প্রজন্মের পাঠকদের মধ্যে বই বিতরণ করা হবে।
উল্লেখিত কর্মসূচিতে সকলের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।



