যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে বন্দুকধারীর গুলিতে আট শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শ্রেভপোর্টের পুলিশ প্রধান ওয়েন স্মিথ জানিয়েছেন, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। গুলিবর্ষণের এই ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের সঙ্গে গাড়ি ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে গুলিতে নিহত হন।

পুলিশ প্রধান স্মিথ নিশ্চিত করেছেন, নিহত শিশুদের মধ্যে কয়েকজন ওই বন্দুকধারীর আত্মীয় ছিল। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। লুইজিয়ানা স্টেট পুলিশ এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *