এমদাদ চৌধুরী দীপু, নিউইয়র্ক

জুলাই বিপ্লবে গণহত্যা, সন্ত্রাস এবং চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি এবং ক্ষমতার কেন্দ্রে ফিরতে মরিয়া হয়ে উঠেছে। সন্ত্রাসী এই দলটি রাত-দিন নাশকতার ছক বুনে যাচ্ছে বাংলাদেশ এবং বিদেশের মাটিতে বসে। গণহত্যাকারী এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার নাশকতা আর ষড়যন্ত্রের মিশন নিয়ে বর্তমানে ১২ দিনের সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। ১৫ নভেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দিবেন ভারতে আশ্রয় নেওয়া পলাতক গণহত্যাকারী এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা। দলটির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। এছাড়া নভেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছে দলটির পলাতক নেতারা। মূলত ভারত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে ষড়যন্ত্র, নাশকতা আর সন্ত্রাসের জাল বুনছে গণহত্যাকারী এই সংগঠনটি।

নিষিদ্ধ আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল পতিত ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী শেখ হাসিনার নির্দেশে, তার দূত হিসেবে যুক্তরাষ্ট্র সফর করছেন। সূত্রটি দাবি করছে যে, ভারতে পলাতক শেখ হাসিনা ১৫ নভেম্বর বাংলাদেশে ফিরে আসার সময় ঘোষণা দেবেন।

আগামী নভেম্বর মাসকে ঘিরে নড়েচড়ে বসেছে আওয়ামী লীগ। দলটি তাদের অপতৎপরতার অংশ হিসেবে আগামী এক মাসের মধ্যে তাদের পলাতক নেতাকর্মীদের বাংলাদেশে ফেরত পাঠাবে। দলটির নেতা এবং পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী শ ম রেজাউল করিম যুক্তরাজ্য থেকে ভারতে যাবার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে ভারত থেকে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন নাদেল।

আওয়ামী লীগের একটি সূত্র দাবি করছে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কথা বলতে তারেক রহমানের সরকারের একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। আওয়ামী লীগ আগামী এক মাসের মধ্যে বাংলাদেশে স্বরুপে আত্মপ্রকাশ করবে।

সূত্রটি বলছে, আওয়ামী লীগ এখন যেভাবে গর্তে আছে, লুকিয়ে আছে এই অবস্থা থেকে তাদের নেত্রীর ঘোষণার পরই বের হয়ে আসবে।

যুক্তরাজ্যে পলাতক সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলছেন, শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন তখন অন্তত ২০০ মিডিয়ার সামনে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। সেভাবেই তাদের প্রস্তুতি চলছে।

দেশের ভিতের চুপ করে ঘাপটি মেরে থাকা কিন্তু বাইরে সরব থেকে বক্তব্য, বিবৃতি দিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে ফ্যাসিস্ট এই দলটির তৎপরতা চােখে পড়ার মতো, দলটির পলাতক নেতারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে একের পর এক মিটিং, সমাবেশ করছেন, কখনো প্রকাশ্যে আবার কখনো খুব গোপনে।

আওয়ামী লীগের ঐ সূত্রটি বলছে, নাদেল তাদের নেত্রী হাসিনার নির্দেশনা নিয়ে ১২ দিনের জন্য যুক্তরাষ্ট্র এসেছেন। নির্দেশনার অনেক বিষয় প্রকাশ্যে বলা যাবে কিন্তু গোপন অনেক বিষয় রয়েছে, সেগুলো নিয়ে বলতে শীর্ষ পর্যায় থেকে মানা আছে।

এই পরিস্থিতি বলে দিচ্ছে যে, দেশে-বিদেশে আওয়ামী লীগ তাদের চক্রান্ত নিয়ে তৎপর রয়েছে। জুলাই বিপ্লবকে ব্যাহত করা, ২০০০ এর অধিক শহীদের আত্মত্যাগ, হাজার-হাজার মানুষের আত্মত্যাগ, পঙ্গুত্ববরণ করা এবং বিপ্লবকে নস্যাৎ করতে সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ এই আওয়ামী লীগ তৎপরতা চালিয়ে যাচ্ছে। সপ্তাহখানেক আগেই নিষিদ্ধ এই সন্ত্রাসী দলটির নেতারা অন্তবর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্থা করেছে, এর আগে তারা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে হেনস্থা করেছে। অন্তবর্তী সরকারের সময়ে জুলাই যোদ্ধা এবং এনসিপি নেতাদের আক্রমণ করেছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের কর্মীরা, এমনকি বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার চেষ্টা করেছিলো, তারা ইতালীতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা করেছে এবং দেশের বাইরে যেখানেই নিষিদ্ধ এই দলটির কর্মীরা সুযোগ পাচ্ছে সেখানেই নাশকতা করার চেষ্টা করছে। বাংলাদেশেও নিষিদ্ধ এই দলটি বিভিন্ন সময় ঝটিকা মিছিলের চেষ্টা করছে। সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জে ঝটিকা মিছিল করেছে এই দলটি। কোম্পানিগঞ্জের আওয়ামী লীগ নেতা এবং গডফাদার শামীম এখনো ধরা-ছোঁয়ার বাইরে, বাংলাদেশে সে দাপটের সঙ্গে চলাফেরা করছে। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ তাদের ছক অনুযায়ী এগুচ্ছে। নাদেলের যুক্তরাষ্ট্র সফর সেই নাশকতার অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *