হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নগরীর কালীবাড়ি পূজামন্ডপ, করের পাড়া শাপলা সংঘ পূজামন্ডপ, শ্রীভূমি সার্বজনীন পূজামণ্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, পৃথিবীর অন্যতম ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু ভাই-বোনদের উৎসবমুখর পরিবেশে, আত্মবিশ্বাসের সাথে ও নিরাপদে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার”।

পরিদর্শনকালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদ, উপ-সহকারী প্রকৌশলী হিফজুর রহমান সজীবসহ সিউকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *