বিদেশযাত্রার সময় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেখ এহসান আহমদ উজ্জ্বল নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে শনাক্ত করা হয়। পরে তাঁকে সিলেটে নিয়ে আসা হয়। বিদেশযাত্রার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ এহসান আহমদ উজ্জ্বলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

উল্লেখ্য, যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে সংগঠনটির এই নেতার গ্রেপ্তারের ঘটনা সামনে এল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *