নিজস্ব প্রতিবেদক

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরের দক্ষিণ সুরমার কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখবে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

এলাকাগুলোর মধ্যে রয়েছে শ্রীরামপুর থেকে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, বিসিক শিল্পনগরী, গোটাটিকর, ঝালোপাড়া, বাবনা পয়েন্ট, ভার্থখলা, কদমতলী বাসস্ট্যান্ড থেকে শিববাড়ি, মোমিনখোলা ও প্রগতি সিএনজি পাম্প এলাকা।

মেরামতকাজ শেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *