জরিমানার ৬ কোটি ৪০ লাখ ডলার ফেরত পাচ্ছেন শাকিরা

বিশ্ব খ্যাত পপতারকা শাকিরাকে জরিমানা করে কর বিভাগের গ্রহণ করা ৬ কোটি ৪০ লাখ ডলার ফেরতের নির্দেশ দিয়েছে স্প্যানিশ আদালত। ২০২১ সালে শাকিরার উপর বৃহৎ অঙ্কের এই জরিমানা ধরা হয়। স্পেনের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি ১৮৩ দিনের অধিক দেশটিতে বসবাস করে তবে তার উপর কর ধার্য হয়। কর কর্তৃপক্ষ শাকিরার উপর ২০১১ সালে স্পেনে ১৮৩ দিন বসবাস করে কর প্রদান না করায় এই জরিমানা ধার্য করে।

কিন্তু শাকিরা আদালতে প্রমাণ করতে সক্ষম হন তিনি সেই বছর ১৬৩ দিন স্পেনে অবস্থান করেন এবং তার অবস্থান করযোগ্য ছিলো না। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন কলম্বিয়ান এই পপতারকা।

তিনি বলেন, ঐতিহাসিক এই রায়ের ফলে আট বছর ধরে চলা এক যন্ত্রণার অবসান হলো। আমার খ্যাতিকে ধ্বংস করা, ঘুমহীন দিন কাটানো, শারীরিক এবং মানসিক যে যন্ত্রণার মধ্যে দিয়ে আমি এবং আমার পরিবারকে যেতে হয়েছে তার শেষ হলো আজ।

এই মামলা চলাকালে আমার পরিচিতিকে ব্যবহার করে সাধারণ করদাতাদের ভয় দেখানো হয়েছে। আজ সব বয়ান মিথ্যা প্রমাণিত হয়েছে। এই রায় এমন এক সময় এলো যখন শাকিরা মাদ্রিদে তার ‘উইমেন ডোন্ট ক্রাই’ অ্যানিমো ট্যূর শেষ করবেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮