নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, রাজনৈতিক হীন স্বার্থে, ব্যক্তি স্বার্থে, ব্যবসায়কি স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে আজকে ইলসাম সবচেয়ে বড় ফিতনায় জর্জরিত। ইসলামের সবচেয়ে বড় দুর্দিন। আজকের দিনে বাজারে সমস্ত পণ্যের দাম বেড়েছে, আর দাম কমেছে ঈমান-ইসলামের। ইসলামের সওদাটা সবচেয়ে সস্তা হয়ে গেছে। সকলেই সব কাজে ইসলামের দোহাই দিচ্ছে। ইসলামকে ব্যক্তি স্বার্থে পর্যন্ত নিয়ে আসা হয়েছে। ইসলামের নাম নিয়ে বেয়াদবি করা আমরা দেখেছি। ইসলামের নাম নিয়ে মুশরিকি কর্মকান্ড এদেশের মানুষ দেখেছে। ৫ আগস্টের পরে রাজনৈতিক ভাবে কে কি পেয়েছেন সেটার চেয়ে বড় হিসাব হচ্ছে, এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে। থলের বিড়াল বেড়িয়ে এসছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) বেলা আড়াইটায় সিলেটের বিশ্বনাথে, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌর শহরের একটি পার্টি সেন্টারে উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম ইকবাল ও পৌর আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আল-ইসলাহ কেন্দ্রীয় মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী, সিলেট জেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা আবু জাফর নোমান, অর্থ সম্পাদক তালুকদার ফয়জুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আল-ইসলাহ সহ-সভাপতি মাওলানা আকমল হোসাইন শাকুর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন লতিফী, বিশ্¦নাথ দক্ষিণ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, পৌর তালামীযের সভাপতি মাওলানা আউয়াল হোসেন পারভেজ, সহ-সভাপতি ইসলাম উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন আল-ইসলাহর সভাপতি হাফিজুর রহমান, রামপাশা ইউনিয়ন সভাপতি মাওলানা মনছুর আহমদ বিপ্লবী, দেওকলস ইউনিয়ন সভাপতি মাওলানা সাইদুল ইসলাম, লতিফিয়া ইমাম সোসাইটি রামপাশার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *