বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন সীমান্ত দিয়ে গত তিন দিনে প্রায় ৩০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে ৫২ বিজিবি।
খবর পাওয়ামাত্রই দ্রুত পদক্ষেপ, নিবিড় নজরদারি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় পরিস্থিতি মোকাবিলা করে বিজিবি। এমনকি ভারতীয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয় বলে জানা গেছে।
২৫ অক্টোবর রোববার ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান,সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে।
