ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদাটিলার সামাজিক বনায়নের পাশে পরিবেশ বাঁচাতে ও সরকারি ভূমি সংরক্ষণের কথা বিবেচনা করে তৎকালীন উপজেলা বন বিট কর্মকর্তা মোহাম্মদ আইয়ূব খান প্রায় সোয়া লক্ষ নানা জাতের চারা রোপন করেন। উপজেলা বন বিট কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় ২০২৪-২০২৫ অর্থ বছরে পরিচালন ব্যয় খাতের আওতায় ৫০ হেক্টর জমিতে ১ লক্ষ ২৫ হাজার চারা রোপন করা হয়। চারা গুলোর মধ্যে ছিল অর্জুন,জারোল,হিজল, করচ,কদম ও রেন্টি সহ নানা জলজ উদ্ভিদ।
বুধবার সকালে হাদাটিলায় সরেজমিন গিয়ে দেখা যায় স্থানীয় লোকজন জমি দখল করতে ও মৌসুমি ফসল উৎপাদন করতে বন বিটের সৃজিত চারা উপড়ে ফেলে হাল চাষ করছে। হাদা চান পুর গ্রামের রাসেল মিয়া জানান সরকার স্থানীয় লোকজনের কল্যাণ ও পরিবেশের কথা বিবেচনা করে বাগানটি সৃজিত করলেও ক্ষতিপয় অসাধু ব্যক্তিরা রাতের আঁধারে বাগানটি ধ্বংস করে ফেলে। উপজেলা বনবিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস খান জানান স্থানীয় লোকজন প্রায় দশ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি করেছে।
আবারও নতুন চারা রোপন শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিট অফিসের পক্ষ থেকে নিরাপত্তা জুরদার করা হয়েছে। দুটি গ্রামের প্রায় ২০ জনকে আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। গত ১৯ অক্টোবর রাতের আঁধারে চারা গুলো উপড়ে ফেলায় তাৎক্ষণিকভাবে খবর পেয়ে আমাদের অফিসের লোকজন গিয়ে থানায় খবর দিয়ে আইনী ব্যবস্থা নেয়া হয়।
বিট অফিস থেকে অধিক দূরত্বে ও মাঝখানে সুরমা নদী হওয়ায় যথাযথ ভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়না। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান স্থানীয় লোকজন সরকারি গাছ বাগান ধ্বংস করে ভূমি দখলের পায়তারা করছে। নানা সময় পুরাতন গাছ কেটে চুরি করে বিক্রি করে ফেলায় পরিবেশ হুমকির মুখে রয়েছে। উপজেলা বিট ফরেস্ট অফিসের জনবল বাড়ানো অত্যান্ত প্রয়োজন।
