সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন নারী পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ‘সবুজ বিপনী’ নামের একটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার আওতাধীন বন্দরবাজার এলাকার হোটেলটির তৃতীয় তলায় মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে অভিযান চালানো হয়।

এ সময় কথিত অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন পুরুষ ও দুই নারীকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন গিয়াস উদ্দিন (৫০), সোনা মিয়া (৩২), কালাম মিয়া (২৩), সুজিনা খাতুন (২৭) ও তাহমিনা আক্তার নিপা (২৮)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সেটি সিলগালা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *