সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সৃষ্ট ঘটনায় আহত সাংবাদিক রেজা রুবেলকে দেখতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নুরজাহান হাসপাতালে যান সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি আহত রেজা রুবেলের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের অনুরোধ করেন। এ সময় হাসপাতালের চেয়ারম্যান ডা. নাসিম আহমেদসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত (২৯ অক্টোবর) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ফটোসাংবাদিক রেজা রুবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *