মৌলভীবাজার প্রতিনিধি : যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মোহিত এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

এছাড়াও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রফিক আহমেদ ডলার। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসি মিছবাউর রহমান, হেলু মিয়া, মৌলভীবাজার ৩ আসনের এমপির রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম,বিসিবির পরিচালকদের সরফরাজ আহমেদ সরফু।

বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রহিম উদ্দিন,যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহ-সাধারণ মকসুদ আহমেদ, মাহবুবুর রহমান, সহ প্রচার সম্পাদক তারেকুর রহমান, , সিলেট জেলা যুবদল সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার প্রমূখ। এ সময় জেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীসহ জেলার ৭ টি উপজেলার যুবদলের সকল ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রাক্তন যুবদল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুবদলের নেতাকর্মীরা। প্রধান অতিথি যুবদলের সভাপতি তার বক্তব্যে বলেন যুবদল ফ‍্যাসিস্ট আমলে রাজপথে সক্রিয় ছিলো,এখনো আছে।

নেতাকর্মীদের দলের জন‍্য ত‍্যাগের কথা স্মরণ করে তিনি বলেন এখন সুদিন এসেছে বলে ত‍্যাগী এসকল নেতাকর্মীদের দূরে ঠেলে দিবেন না। এমপি মন্ত্রীরা যুবদলকে আপনাদের প্রতিদ্বন্দ্বি মনে করবেন না। তাদেরকে মূল‍্যায়ন করুন। আসছে স্থানীয় নির্বাচনে যোগ্যতা অনুযায়ী তাদেরকেও কাজে লাগান। অভিভাবক সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের প্রতি এটাই আমার অনুরোধ। আমি কখনো কারও কথায় দলের জন‍্য নিবেদিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করি না। কারণ তারাই দলের প্রাণ।

তবে হাইব্রীডদের বিষয়ে সর্তক থাকতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দেশ ও মানুষের কল‍্যাণে যুবদলের নেতাকর্মীরা মাঠে কাজ করতে হবে। তারেক রহমানের হাতকে, উন্নয়নের হাতকে শক্তিশালী করতে মাঠে সক্রিয় থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *