কানাডা টরন্টো থেকে সংবাদদাতা : জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো কানাডার সভাপতি এবাদ চৌধুরী বলেছেন. সহযোগিতার মনোভাব মানুষকে আলোকিত কৱে। মিলাদ আহমদের সামাজিক কর্মকাণ্ড, সাংগঠনিক সম্পৃক্ততা, সহযোগিতার মাধ্যমেই কমিউনিটিতে যে অবদান ৱেখেছেন তাৱই ফল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদে তাঁর অন্তর্ভুক্তি । এ অন্তর্ভুক্তি বৃহত্তর পৱিবেশে জালালাবাদ বাসীৱ কল্যাণের অবদান রাখার প্রয়াস হলো ।তাৱ কর্মসপৃহা কমিউনিটিতে বৃহত্তর পরিবেশে কার্যক্রম পরিচালনার মাধ্যমেই আলোকিত হয়ে থাকবেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো, কানাডার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৯) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনীত হওয়ায় মিলাদ আহমদকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
২৫ অক্টোবর রবিবার ৱাতে টরন্টোর ডেনফোর্থ অভিজাত রেস্টুরেন্টের হলরুমে ছাতক-দোয়ারা অ্যাসোসিয়েশন টরন্টো, কানাডার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি কাওছার আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাভিল আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ কান্তি চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সভাপতি এবাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন টরন্টোর সাবেক সভাপতি ও সেনেকা কলেজের শিক্ষক প্রফেসর আতাউর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাহী সহসভাপতি মেহেদী মারুফ, সাধারণ সম্পাদক রাসেল রহমান, সহসভাপতি তাহমিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক মেহেদী চৌধুরী, সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নির্বাহী সহসভাপতি কপিল উদ্দিন বাবলু, জগন্নাথপুর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার জায়গীরদার এবং শান্তিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান জিতু।
এ ছাড়া বক্তব্য রাখেন ও উপথিত ছিলেন ছাতক-দোয়ারা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এনামুল হক কাচা মিয়া, সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত, সহসভাপতি মাওলানা ফজলুল হক আমীনী, জগন্নাথপুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমদ, শান্তিগঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রশিদ, দিরাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, ছাতক-দোয়ারা অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া ও কোষাধ্যক্ষ মইনুল হোসেন রাসেল,জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর ফাইন্যানস সেক্রেটাৱী হাসান তাৱেক ইমাম. প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন. সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুৱ ৱহমান. সহ ক্রীড়া সম্পাদক তানিম ইকবাল চৌধুরী. সমাজ কল্যাণ সম্পাদক ফয়ছল আহমেদ. মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মকসুদা বেগম ৱিনু, ও তোফায়েল আহমদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মিলাদ আহমদ বলেন, জালালাবাদবাসীর কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। এই সংগঠন আমাদের প্রবাসী সিলেটবাসীর ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে আমি প্রবাসী জালালাবাদবাসীর স্বার্থ রক্ষা, সামাজিক উন্নয়ন এবং নতুন প্রজন্মের সঙ্গে আমাদের শিকড়ের বন্ধন আরও সুদৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করব।
