সিলেটের কোম্পানীগঞ্জে গালিগালাজের জেরে রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল মিয়া (৩০) কে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ ঘটনা ঘটে।

আটক বিল্লাল মিয়া উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে। নিহত রুস্তম আলী তাঁর দূরসম্পর্কের চাচা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল জানিয়েছে, কয়েক দিন আগে রুস্তম আলী তাকে ‘পাগল’ ও ‘গাঁজাসেবী’ বলে গালিগালাজ করেন। এ নিয়ে তার মধ্যে ক্ষোভ তৈরি হয়।

ওসি আরও জানান, বুধবার সকালে রুস্তম আলীকে একা পেয়ে বটিদা দিয়ে তাঁর ওপর হামলা চালায় বিল্লাল।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *