সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্ধিত এলাকাভুক্ত সিলেট-৩ সংসদীয় আসনের ছয়টি ওয়ার্ডের ভৌত অবকাঠামো ও নাগরিক সেবা বাড়াতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। পরিকল্পনাধীন রয়েছে বড় প্রকল্প।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সিসিক প্রশাসকের কনফারেন্স রুমে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেকের এক বিশেষ দ্বিপক্ষীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় দক্ষিণ সুরমা এলাকার ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের সমাপ্ত ও চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, এই ছয়টি ওয়ার্ডে ৭৩ কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। চলমান রয়েছে ৬৩ কোটি টাকার প্রকল্প। এছাড়া টেন্ডার করা হয়েছে ১৩৬ কোটি টাকার প্রকল্প। এছাড়া আগামী দিনে নতুন করে আরও ২০৬ কোটি টাকার প্রকল্প গ্রহণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

সভায় সিসিক প্রশাসক ও সংসদ সদস্য জানান, প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের মাধ্যমে ওই অঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামোগত সমস্যা দূর করা হবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় জনগণের চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *