মৌলভীবাজার প্রতিনিধি :
সুর ও সংস্কৃতির বিকাশে এবং উদীয়মান প্রতিভা উন্মোচনে মৌলভীবাজার জেলাব্যাপী শুরু হতে যাচ্ছে আঞ্চলিক সংগীত প্রতিযোগিতা ‘সার্চ আইটি ভয়েস’। ‘সার্চ আইটি’ (SEARCH IT)-এর উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,মৃনাল কান্তি সরকার,শওকত হাসান খান এলিন,সৈয়দ মুনিম আহমেদ রিমন,সুজয় চৌধুরী,জন ক্রুজ ।
আয়োজকরা জানান মৌলভীবাজার জেলার ১৪ থেকে ৩০ বছর বয়সী স্থানীয় অধিবাসী ও প্রতিভাবান সংগীতশিল্পীদের বিকাশ ঘটাতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রতিযোগিতার রূপরেখা: উপজেলা/থানা পর্যায়: প্রাথমিক ধাপে অভিজ্ঞ ও সম্মানিত বিচারকমণ্ডলী মৌলভীবাজার জেলার ৭টি থানায় সশরীরে উপস্থিত থেকে প্রতিভাবান প্রতিযোগীদের বাছাই করবেন।
জেলা পর্যায়: থানা পর্যায়ে বাছাইকৃত সেরা শিল্পীরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুণী বিচারকদের সামনে নিজেদের প্রতিভা পরিবেশন করবেন এবং চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন।
পুরস্কার: প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের জন্য আকর্ষণীয় নগদ অর্থ ও সম্মাননার ব্যবস্থা রয়েছে:
১ম স্থান: নগদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা।
২য় স্থান: নগদ ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা।
৩য় স্থান: নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।
৪র্থ থেকে ১০ম স্থান (প্রত্যেকের জন্য): নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র। অংশগ্রহণকারীদের রেজিষ্টেশন অনলাইন ও অফলানে করা যাবে।
