
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্যাপন করেছে জকিগঞ্জ সাংস্কৃতিক অঙ্গন। বাঙালি মনন, চেতনা ও দ্রোহের প্রতীক এই মহান কবির জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরী ও বড়দের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার সন্ধ্যায় জকিগঞ্জ পৌর এলাকার ছয়লেনে সাংস্কৃতিক অঙ্গনের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গান পরিবেশন করেন জকিগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনের সহ সভাপতি, সাংবাদিক শ্রীকান্ত পাল, প্রভাষক অর্ণব দাস, জকিগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনের সাংস্কৃতিক সম্পাদক স্বপন বর্ম্মন, ভূমি অফিসের সুজিত বিশ্বাস, বিআরডিবির প্রদীপ দে, শিক্ষক নিতাই রায়। অনুষ্ঠানে মহিলা শিল্পীরাও গান পরিবেশন করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবে সেক্রেটারি এনামুল হক মুন্না,।
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে তিনি আবির্ভূত হয়েছিলেন এক ধূমকেতুর মতো।
শোষণ, বঞ্চনা ও পরাধীনতার বিরুদ্ধে তাঁর লেখা ছিল সদা সোচ্চার। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তাঁর কণ্ঠ আজও প্রতিটি বাঙালিকে অনুপ্রাণিত করে। তাই তিনি আমাদের ‘বিদ্রোহী কবি’।
এনামুল হক মুন্না
জকিগঞ্জ
২৫ মে ২০২৬