ব্রঙ্কসে ‘হৃদয়ে বাংলাদেশ’-এর কার্যকরী কমিটির সভা

নিউইয়র্কের ব্রঙ্কসে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’-এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মে (বুধবার) স্ট্রালিং বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল মুহিত, সহ-সভাপতি মোশাররফ শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বেলাল, সাংস্কৃতিক সম্পাদক শারমিন তানিয়া এবং অর্থ সম্পাদক ফাহমিনা পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত সদস্যরা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করার বিষয়ে একমত পোষণ করেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত বৈশাখী ও অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান সভাপতি সাইদুর রহমান লিংকন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬