সিলেট-হবিগঞ্জ রোডে বাস ধর্মঘটের ডাক

সিলেট-হবিগঞ্জ মহাসড়কে বাস চলাচল নিয়ে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। দীর্ঘদিন ধরে চলমান বিরোধের দ্রুত সমাধান না হলে আগামী ৩ জুন থেকে জেলায় এই ধর্মঘট পালন করা হবে বলে জানান তারা।

 

রবিবার (৩১ মে) দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা বাস/মিনিবাস, ট্রাক, সিএনজি ও ম্যাক্সি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

 

সংবাদ সম্মেলনে নেতারা জানান, সিলেট-হবিগঞ্জ রুটে চলমান সংকট নিরসনে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত আসেনি। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।

 

তারা আরও বলেন, আগামী ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে পূর্বের মতো মৌলভীবাজার হয়ে সিলেট চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় ৩ জুন সকাল ৬টা থেকে হবিগঞ্জ জেলায় সব ধরনের পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪০
  • ১১:৫৩
  • ৪:২৯
  • ৬:৩৯
  • ৮:০৩
  • ৫:০৪