ইরানের সম্পদ মিত্রদের দিতে চায় যুক্তরাষ্ট্র

ভবিষ্যতে ইরানের হামলায় কোনো ক্ষয়ক্ষতি হলে উপসাগরীয় দেশগুলোকে তার ক্ষতিপুরণ হিসেবে তেহরানের জব্দকৃত সম্পদ দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে অবগত সূত্রের বরাতদ এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রটি জানায়, উপসাগরীয় মিত্র দেশগুলোতে ইরানের হামলায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য একটি দলকে নির্দেশ দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজেও ইরানি সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

এই তথ্যটি এমন এক সময়ে প্রকাশ পেল, যখন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই সিএনএনকে বলেছেন যে, শান্তিচুক্তি সম্পাদনের অন্যতম শর্ত হলো যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কারণ পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি এবং ইরানের জব্দকৃত সম্পদের ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষের মধ্যে দূরত্ব এখনও ঘোচেনি।

সূত্র: রয়টার্স

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪