ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। গতকাল রোববার রাত ১১টা ৪১ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ধরনের ঝাঁকুনি অনুভব করে অনেকেই ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।

তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেটের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা এলাকার কাছাকাছি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এই ভূমিকম্পে ভুটান ছাড়াও বাংলাদেশ, ভারত ও চীনের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল সকালে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে ওই ভূমিকম্পেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

সিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *