মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত

মৌলভীবাজারের রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুজনের।
মঙ্গলবার বিকেলে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র এলাকার আব্দুর রউফের ছেলে ২৫ বছর বয়সী রাতুল আহমেদ ও শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানের শ্রমিক বিশ্বক্ষেত ভূইয়ার ছেলে শিল্পী ভূইয়া ৩০ নিজ নিজ বসতবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন । আহতদের মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এর সুপারিশক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪