ব্রেকিং নিউজ
আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

ঠে মেজাজ হারিয়ে শাস্তির মুখে পড়লেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই অভিজ্ঞ সদস্য নাহিদা আক্তার ও শারমিন সুলতানা। রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই দুই ক্রিকেটারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ঘটনাটি গত বুধবারের ম্যাচের। শ্রীলঙ্কার ইনিংসের ১৭তম ওভারে প্রতিপক্ষ অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর অসংযত আচরণ করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। আইসিসির ২.৫ ধারা অনুযায়ী, আউট হওয়া ব্যাটারকে প্ররোচিত করা বা বিদ্রূপাত্মক অঙ্গভঙ্গি (সেন্ড-অফ) করার দায়ে তাকে এই শাস্তি দেয়া হয়। অন্যদিকে, শারমিন সুলতানার অপরাধ ছিল আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অনাস্থা জানানো। বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ হওয়ার পর তিনি মাঠ ছাড়তে দেরি করেন এবং ব্যাট দেখিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে হতাশা প্রকাশ করেন। এটি আইসিসির ২.৮ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

জরিমানার পাশাপাশি দুই খেলোয়াড়ের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটিই তাদের প্রথম অপরাধ। অন-ফিল্ড আম্পায়ার ইলোইস শেরিডান ও রোকেয়া সুলতানা এই অভিযোগ আনেন। ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের কাছে দুই ক্রিকেটারই নিজেদের দোষ স্বীকার করে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

রাজশাহীতে সেই ম্যাচ হেরে যায় বাংলাদেশ। টাইগ্রেসদের দেয়া ১৬৬ রানের লক্ষ্যে ৪ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় লঙ্কান মেয়েরা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৪
  • ৪:২৪
  • ৬:২২
  • ৭:৩৯
  • ৫:২৩