উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে এএবিএ সাস্ট-ইউনিকো হসপিটালের চুক্তি

উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে এএবিএ সাস্ট-ইউনিকো হসপিটালের চুক্তি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এএবিএ সাস্ট) এবং ঢাকার ইউনিকো হসপিটালস পিএলসির মধ্যে সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১৩ জুন) স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে এএবিএ সাস্টের সদস্য এবং তাদের পরিবারের সরাসরি নির্ভরশীল সদস্যরা ইউনিকো হসপিটালসে বিশেষ ছাড়ে বিভিন্ন চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

ইউনিকো হসপিটালস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা আর্দ্রা কুরিয়েনের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় এএবিএ সাস্টের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাহিয়ান খান, সাধারণ সম্পাদক এরশাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রতন অধিকারী রাতুল এবং মো. আজিজুল ইসলাম।

চুক্তির আওতায় সদস্যরা হাসপাতালের আউটডোর (ওপিডি) ও ইনডোর (আইপিডি) সেবায় বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ল্যাবরেটরি পরীক্ষা, রেডিওলজি ও ইমেজিং সেবা, ইসিজি, ইটিটি, ইকোসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক ও চিকিৎসা প্রক্রিয়া এবং হাসপাতালের বেড সুবিধা।

সংশ্লিষ্টরা জানান, এ অংশীদারিত্বের মাধ্যমে এএবিএ সাস্টের সদস্য ও তাদের পরিবারের জন্য উন্নত, সাশ্রয়ী এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে এ উদ্যোগ মানসম্মত ও গ্রাহকবান্ধব স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

তাদের মতে, এ ধরনের সহযোগিতা এএবিএ সাস্ট কমিউনিটি ও এর বিস্তৃত নেটওয়ার্কের সদস্যদের জন্য উন্নত স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার আরও সহজ ও কার্যকর করবে।

 

স্বাস্থ্য/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪