
শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাবের মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ৪টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে এই আয়োজন করা হয়। এই আয়োজনে শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, সৈয়দ মুজতবা আলী হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশ্রাফ সিদ্দিকী, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান, এফইটি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদারসহ ক্লাবের সাবেক-বর্তমান সদস্যবৃন্দ। প্রোগ্রামের সঞ্চালনা করেন শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রেসক্লাব তার প্রতিষ্ঠালঘ্ন থেকে বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি জাতির সামনে তুলে ধরেছে। তাদের লেখনীর পাশাপাশি তারা বিভিন্ন সময় ব্যতিক্রমী আয়োজন করে থাকে। তারাই ধারাবাহিকতায় আজকের এই মৌসুমী ফল চক্র। প্রেসক্লাব সদস্যরা গৌরবউজ্জল পথযাত্রা গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে বজায় রাখবেন সেই প্রত্যাশা করেন তিনি।