নবীন শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি ছাত্রশিবির, ক্যাম্পাসে হেল্প ডেস্ক

নবীন শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি ছাত্রশিবির, ক্যাম্পাসে হেল্প ডেস্ক oplus_2

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা। নবাগত শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে ক্যাম্পাসে হেল্প ডেস্ক স্থাপন করেছে সংগঠনটি।

 

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত হেল্প ডেস্কের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য, বিভাগ ও ক্যাম্পাস সম্পর্কিত নির্দেশনা দিয়ে সহযোগিতা করা হয়। পাশাপাশি সংগঠনের বিভিন্ন প্রকাশনা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

 

এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বলেন, “নবীন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে। নতুন পরিবেশে তাদের শুরুটা যেন সহজ ও সুন্দর হয়, সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা চাই, তারা পড়াশোনা, গবেষণা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলুক এবং বিশ্ববিদ্যালয় জীবনের সর্বোচ্চ সদ্ব্যবহার করুক।”

 

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজন ও সমস্যায় সহযোগিতার মনোভাব নিয়ে আমরা সবসময় পাশে থাকতে চাই। একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫