টরন্টোতে বাংলাদেশি সিলেট কমিউনিটির অন্যতম প্রাণস্পন্দন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো। বিগত বছরগুলোতে সংগঠনটি বেশ কিছু উল্লেখযোগ্য কাজ ও আয়োজনের মাধ্যমে নিজেদের সক্রিয়তার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, শুভ্রদেব এবং রিজিয়া পারভীনের মতো বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের নিয়ে বড় মাপের সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল আয়োজন ছিল সত‍্যি প্রশংসনীয়। বর্তমান জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টোর সভাপতি মাহবুব চৌধুরী রনি এবং সাধারণ সম্পাদক মেহেদী শরীফ মারুফসহ পুরো কমিটির সম্মিলিত প্রচেষ্টা এবং পারস্পরিক বোঝাপড়া সংগঠনটিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। বিদেশের মাটিতে সিলেটবাসির শেকড়ের সংস্কৃতিকে তুলে ধরা এবং প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে তাদের এই ভূমিকা ইতিবাচক প্রভাব ফেলেছে।


এই ধারাবাহিকতা বজায় রাখতে এবং কমিউনিটিকে আরও সুসংগঠিত করতে এবারের নির্বাচনে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গঠিত ‘রনি-মারুফ-রাসেল পরিষদ’ প্রতিদ্বন্দ্বিতা করছে। বিগত দিনের কাজের অভিজ্ঞতা এবং নিবেদিতপ্রাণ এই প্যানেলটি জালালাবাদবাসীর প্রত্যাশা পূরণে কতটা সক্ষম হবে সেই সিদ্ধান্ত ও ভোটের অধিকার এখন সাধারণ সদস্যদের।
একটি সুন্দর এবং ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ার লক্ষ্যে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা সবার নৈতিক দায়িত্ব। জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো এবং সকল প্রার্থীর জন্য রইল শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *