বিয়ানীবাজার বিজিবি দেখে মদের চালান ফেলে পালাল চোরাকারবারীরা

বিয়ানীবাজার বিজিবি দেখে মদের চালান ফেলে পালাল চোরাকারবারীরা

বিয়ানীবাজারের সীমান্ত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মদের একটি চালান জব্দ করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়ন। জব্দ হওয়া চালানে ৩৬ বোতল ভারতীয় মদ রয়েছে। শনিবার দিবাগত রাতে বিজিবি’র টহল দলের অভিযানকালে ভারতীয় মদের এই চালান উদ্ধার করা হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানায়, উপজেলার মুড়িয়া ইউনিয়নের চাতালপাড়া এলাকায় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় সীমান্তের ২শত গজ অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।

বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান বলেন, সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে বিজিবি টহল অব্যাহত রয়েছে। মাদক, চোরা কারবারসহ পুইইন টেকাতে তৎপর রয়েছে সীমান্ত রক্ষিরা। ভারতীয় মদ উদ্ধারের পর পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫